ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিলেন সালমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯ ২৯৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
আবারও সালমান খানের বিরুদ্ধে বাজে আচরণের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, এক সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছেন এই বলিউড অভিনেতা।

এনডিটিভি জানায়, ওই সাংবাদিক যখন নিজের মোবাইলে সালমানের ভিডিও নেওয়ার চেষ্টা করছিলেন তখনই রেগে গিয়ে মোবাইল ছিনিয়ে নেন নায়ক।

অশোক শ্যামলাল পাণ্ডে নামের ওই সাংবাদিক জানান, ক্যামেরাম্যান নিয়ে জুহু থেকে কান্দিভালির দিকে যাচ্ছিলেন তিনি। তখন দেখেন সাইকেল চালিয়ে যাচ্ছেন সালমান। অশোক ও তার চিত্রসাংবাদিক সালমানের দেহরক্ষীকে জিজ্ঞাসা করেন, তারা সাইকেল চালানোর একটি ভিডিও করতে পারেন কিনা। তখন সালমানও রাজি হন।

অশোক বলেন, “আমরা আমাদের মোবাইল ফোন বের করে ভিডিও শুট শুরু করেছিলাম। হঠাৎই সালমান আবার ঘুরে দাঁড়ান এবং দেহরক্ষীদের দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করেন। মোটরসাইকেলে চেপে ওই দেহরক্ষীরা আমাদের কাছে আসে। আমার ক্যামেরাম্যানকে একজন দেহরক্ষী ধাক্কা দেয় এবং তিনি আমাদের গাড়িতেও সজোরে ধাক্কা মারেন। দেহরক্ষীদের সঙ্গে আমাদের তর্ক হয়। সালমান তখন আমাদের কাছে আসেন। আমরা তাকে জানাই যে, আমরা প্রেস থেকে এসেছি। সালমান বলেন, ‘তাতে কী আসে যায়!’ তারপর সালমান আমাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যান।”

এ ঘটনার পর সাংবাদিকেরা ১০০ নম্বরে পুলিশের সাহায্যে জন্য ডায়াল করলে সালমানের দেহরক্ষী মোবাইল ফেরত দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিলেন সালমান

আপডেট সময় : ০২:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯