ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী Logo বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর Logo ডেইরি খাতে উৎপাদন বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী Logo প্রাথমিকের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা Logo বাকলিয়ায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে যুবককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ Logo ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৫১৮ মামলা Logo লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার Logo নোয়াখালীর দুই মামলার আসামি ফারুক চট্টগ্রামে গ্রেপ্তার Logo রাবির ভর্তি পরীক্ষা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর Logo হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

বাকলিয়ায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে যুবককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়ায় বাসার সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে তক্তারপুল এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।পুলিশের ভাষ্য, মাদক ব্যবসার বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তক্তারপুল এলাকায় আব্দুর সুবাহানের বাড়ির সামনের গলির মুখে এসে শওকত গ্রুপের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায়। মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা ও এলাকার আধিপত্য জানান দিতে এ হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে গুরুতর আহত হন সুবাহান। স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাকলিয়া থানা পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথ অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট (২৩) ও মোমেনা বেগম (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করে। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত আব্দুর সুবাহানের বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্র আইনে ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, সুবাহান হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাকলিয়ায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে যুবককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৫:০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬