ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লালবাগে বিপ্লব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার Logo ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি Logo ঢাকায় আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ Logo হাসিনার পাসপোর্টের জন্য আবেদন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo শেখ হাসিনার পাসপোর্ট আবেদনে যা লেখা হয়েছে Logo দুর্নীতির কারণে হারিয়েছে সমবায়ের অতীত গৌরব: রাষ্ট্রপতি Logo মায়ানমারকেই রোহিঙ্গা ইস্যু সমাধান করতে হবে: আইনমন্ত্রী Logo সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক Logo বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা Logo শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনে যা লেখা হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান– আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে লন্ডনের একদল আইনজীবীর মারফত এ আবেদন জমা দেওয়া হয়।

সোমবার ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এসংক্রান্ত একটি ই-মেইল পাঠিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইন পরামর্শক প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে দিল্লি হাইকমিশন জানিয়েছে, চিঠিটি পাওয়ার পরপরই তারা পরবর্তী করণীয় জানতে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে।

চিঠিতে শেখ হাসিনার আইনজীবী লিখেছেন, ‘আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরামর্শদাতা (আইনজীবী) হিসেবে আমার ক্ষমতাবলে এই চিঠি লিখছি। অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক আমাদের মক্কেলের (শেখ হাসিনা) বর্তমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করার খবরের প্রেক্ষিতে আমি আপনাকে আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

’শেখ হাসিনার আইনজীবী আরো লিখেছেন, ‘আমাদের এই অনুরোধটি তার (শেখ হাসিনা) বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে, বাংলাদেশের আইন অনুযায়ী যেকোনো বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের প্রযোজ্য বাধ্যবাধকতা অনুসারে করা হয়েছে। হাইকমিশন যদি এই বিষয়টি পরীক্ষা করে দেখে এবং আবেদনগুলো দ্রুত প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নথিপত্রের বিষয়ে আমাদের পরামর্শ দেয়, তবে আমরা কৃতজ্ঞ থাকব। আমরা আশা করি, এই অনুরোধটি সময়মতো বিবেচনা করবেন। আপনার সদয় দৃষ্টি ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনে যা লেখা হয়েছে

আপডেট সময় : ০৩:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬