ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফায়ার সার্ভিসে গুরুত্বপূর্ণ পদ নিয়ে তদবিরের অভিযোগ, মামুনুর রশিদকে ঘিরে অর্থ লেনদেনের গুঞ্জন Logo ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বায়োজেন ফার্মাসিউটিক্যালসের Logo গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী Logo একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে Logo পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী Logo হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে:প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo রাঙ্গামাটিতে বিজিবি সেক্টর সদর দপ্তরের সুবর্ণজয়ন্তী উদযাপিত Logo জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর Logo মেহেরপুরে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ Logo গাইবান্ধায় ২৫ হাজার লিটার গ্যাস জব্দ, ৩ জনের কারাদণ্ড

ফায়ার সার্ভিসে গুরুত্বপূর্ণ পদ নিয়ে তদবিরের অভিযোগ, মামুনুর রশিদকে ঘিরে অর্থ লেনদেনের গুঞ্জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

সচিবালয়ের একটি অংশকে ম্যানেজ করার অভিযোগ; দু-এক দিনের মধ্যে পদায়নের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে বলে দাবি সূত্রের

নিজস্ব প্রতিবেদক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ ঘিরে নতুন করে তদবির ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। অধিদপ্তরের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ এবার উপপরিচালক (প্রশাসন ও অর্থ) পদে দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন বলে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে। সচিবালয়ের একটি প্রভাবশালী মহল এ পদে নিয়োগ বা পদায়ন নিশ্চিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরসংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, মামুনুর রশিদের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) পদে পদায়নের প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী দু-এক দিনের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি আদেশ বা প্রজ্ঞাপন পাওয়া যায়নি। ফলে পদায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র আরও জানায়, দীর্ঘদিন এই পদে থেকে অপারেশন এবং মেনটেনেন্স ব্যয়ের ভাউচার অনিয়ম সহ বিভিন্ন দূর্নীতিতে জড়িত এই কর্মকর্তা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত কর্মকর্তাদের তালিকায় মো. মামুনুর রশিদ বর্তমানে অধিদপ্তরে উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে কর্মরত রয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, উপপরিচালক (প্রশাসন ও অর্থ) পদটি অধিদপ্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। প্রশাসনিক কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাপ্তরিক বিষয় এবং আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে এ পদের গুরুত্বপূর্ণ সংশ্লিষ্টতা রয়েছে। ফলে এ ধরনের পদে পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এদিকে, পদায়ন নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফায়ার সার্ভিসের প্রশাসন ও অর্থ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

মো. মামুনুর রশিদের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক লেনদেন ও তদবিরের অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে তাঁর বক্তব্যও পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।
এখন প্রশ্ন উঠেছে, গুরুত্বপূর্ণ এই পদে পদায়নের ক্ষেত্রে কোনো ধরনের অনৈতিক প্রভাব বা আর্থিক লেনদেনের সুযোগ তৈরি হচ্ছে কি না। অভিযোগের সত্যতা যাচাই এবং পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের দায়িত্বশীল কর্তৃপক্ষের ভূমিকা গুরুত্বপূর্ণ।

চলবে…..

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফায়ার সার্ভিসে গুরুত্বপূর্ণ পদ নিয়ে তদবিরের অভিযোগ, মামুনুর রশিদকে ঘিরে অর্থ লেনদেনের গুঞ্জন

আপডেট সময় : ০৭:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬