ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি Logo একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর Logo যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে বাধা কোথায়? Logo আবরার ফাহাদ হত্যা মামলা : আপিল বিভাগে শুনানি ২৪ নভেম্বর Logo যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেন মৌসুমী Logo মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন : রিজভী Logo ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ Logo বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী Logo উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেন মৌসুমী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর মধ্য দিয়ে তিনি দেশটিতে স্থায়ী হলেন। এর আগে দীর্ঘ তিন বছর ধরে দেশটিতে তিনি অবস্থান করছিলেন।

শনিবার (১৭ অক্টোবর) এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মৌসুমী জানান, তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন।

খবরটি ছড়িয়ে পড়তেই আনন্দ বিরাজ করছে মৌসুমীর ভক্তদের মনে। সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে এই ঢালিউড তারকাকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে।

জানা গেছে, গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এই তিন বছরে তার দেশে আসা-যাওয়ার মধ্যে সীমাবদ্ধতা ছিল। এছাড়াও এ সময়ের মধ্যে মেয়ে ফাইজার ও পরিবারের দেখাশোনা করেছেন তিনি।

অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী মৌসুমী।

প্রবাসী বা বিদেশি নাগরিকদের জন্য দেশটিতে স্থায়ী বাসিন্দার মর্যাদা বা ‘গ্রিন কার্ড’ পাওয়ার সুযোগ রয়েছে। নির্দিষ্ট সময় ও অভিবাসন আইনের প্রয়োজনীয় সব শর্ত পূরণ সাপেক্ষে এই গ্রিন কার্ডধারীরা পরবর্তী সময়ে মার্কিন নাগরিকত্বের আবেদনের যোগ্যতাও লাভ করেন। এবার সেই সুযোগ পেলেন চিত্রনায়িকা মৌসুমী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেন মৌসুমী

আপডেট সময় : ০৪:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬