ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

আইনজীবীর দাবি ডন সিনেমায় ভিলেন হলেও বাস্তবে না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় কারাগারে থাকা খলনায়ক আশরাফুল হক ডনকে শারীরিকভাবে অসুস্থ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম দেখিয়ে আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম আসামিপক্ষের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলামের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

জামিন আবেদনে ডনকে শারীরিকভাবে অসুস্থ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উল্লেখ করে তার মুক্তি চাওয়া হয়। আবেদনে আরও বলা হয়, সালমান শাহর মৃত্যুর দুইটি সুরতহাল, দুইটি পোস্টমর্টেম, ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখার সুযোগ রয়েছে। এ কারণে ডন জামিন পাওয়ার অধিকারী বলেও দাবি করা হয়।

এর আগে গত ৯ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ড শেষে ডনকে কারাগারে পাঠানো হয়। সিআইডি আদালতকে জানায়, জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ডন তার বিভিন্ন বিষয়ে অবগত ছিলেন। মামলার ঘটনার আগে, পরে ও ঘটনার সময় তার আচরণ ও চলাফেরা বিশ্লেষণ করে তদন্তে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলেও দাবি করে সিআইডি।

গত ৯ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। আগামী ৫ নভেম্বর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আইনজীবীর দাবি ডন সিনেমায় ভিলেন হলেও বাস্তবে না

আপডেট সময় : ০৫:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬