আদাবরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদাবর থানা এলাকার একটি বাসা থেকে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের নাম- ১। মোঃ রাকিব মাহমুদ (২০), ২। আঃ রহমান ওরফে অর্পণ (২২), ৩। মোঃ মিশকাত আলম ভূঁইয়া (২৬), ৪। মোঃ রহমান শুভ (১৯), ৫। সৈকত হোসেন সম্রাট (২২) ও ৬। মোঃ বিজয় (২০)।
আদাবর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে পুলিশ জানতে পারে, আদাবরের ১৬ নম্বর রোডের একটি বাসায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন।
সংবাদের ভিত্তিতে রাত ১০টা ৫ মিনিটে আদাবর থানা পুলিশ ওই বাসায় অভিযান চালায়। এ সময় বাসার ভেতর থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আদাবর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।






















