ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪৩৫ বার পড়া হয়েছে

সকালের সংবাদ, ঢাকা: রাজধানীর গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে কর্মপরিবেশ ভেঙে পড়ার অভিযোগ উঠেছে নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে। সহকর্মীদের সাথে অসদাচরণ, ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক দলিল রেজিস্ট্রি করানোসহ একাধিক গুরুতর অভিযোগ এনে আইন মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন একই অফিসের নকল নবীশ মোঃ শাহীন দেওয়ান।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মাহবুব আলম দীর্ঘদিন ধরে অফিসে অশোভন আচরণ করে আসছেন এবং সহকর্মীদের সাথে নিয়মিত দুর্ব্যবহার করছেন। গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে এক ঘটনায় তিনি শাহীন দেওয়ানের কাছে এসে অশালীন ভাষায় গালিগালাজ করেন, শারীরিকভাবে আক্রমণের হুমকি দেন এবং জোরপূর্বক আসন ছাড়তে বাধ্য করার চেষ্টা করেন।

শুধু তাই নয়, তিনি অফিসে প্রায়ই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন বলে অভিযোগে বলা হয়েছে। এতে করে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

আরও গুরুতর অভিযোগ হিসেবে বলা হয়েছে, মাহবুব আলম সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দলিল রেজিস্ট্রি করাতে বাধ্য করেন। কেউ তার নির্দেশনা মানতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মাহবুব আলমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা একটি মামলার কথাও তুলে ধরা হয়েছে, যা তার অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত বহন করে।

এ পরিস্থিতিতে, গুলশান সাব-রেজিস্ট্রি অফিসের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ সেবাগ্রহীতারাও ভোগান্তিতে পড়ছেন বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে দ্রুত তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ

আপডেট সময় : ০৩:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬