ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

হাজার কোটি টাকার অর্থপাচারকারী সালমান এফ রহমানের ঘনিষ্ঠ তারেক আলম আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

অর্থপাচার ও ঋণ জালিয়াতির গুরুতর অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ঘনিষ্ঠ সহযোগী তারেক আলমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

দুদক সূত্র জানায়, তারেক আলমের বিরুদ্ধে প্রায় ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি ব্রিটিশ পাসপোর্টধারী হওয়ায় তার আন্তর্জাতিক লেনদেন ও অর্থপাচারের সম্ভাব্য নেটওয়ার্ক নিয়েও তদন্ত জোরদার করা হয়েছে।

গ্রেপ্তারের পর দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া শুরু করেছে।

এদিকে, দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংকিং বিধি লঙ্ঘন করে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে আসছে দুদক। সংশ্লিষ্ট মামলাগুলোতে অর্থপাচারের জটিল নেটওয়ার্ক উন্মোচনে একাধিক সংস্থার সমন্বয়ে গঠিত যৌথ টিমও কাজ করছে।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, তারেক আলমের আটক এই বৃহৎ আর্থিক কেলেঙ্কারির আরও গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনে সহায়ক হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

error: Content is protected !!

হাজার কোটি টাকার অর্থপাচারকারী সালমান এফ রহমানের ঘনিষ্ঠ তারেক আলম আটক

আপডেট সময় : ০৪:২০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫