ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

স্বরূপকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলমের উপর সন্ত্রাসী হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৭০৩ বার পড়া হয়েছে

স্বরূপকাঠি প্রতিনিধি : পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মহিদুল ইসলামের উপর সন্ত্রাসী বাহিনীর অতর্কিত হামলার শিকার হয়েছেন। জমি সংক্রান্ত একটি সংবাদ সংগ্রহের সময় তার উপর ক্ষিপ্ত হন হামলাকারীরা। এর দুদিন পরে শনিবার আনুমানিক রাত আটটার দিকে স্বরূপকাঠী হাসপাতাল সংলগ্নে রোডে একা পেয়ে এ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
হামলাকারীরা পরিকল্পিতভাবে সাংবাদিক মহিদুল ইসলামের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় তার উপর লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এরপরে চিকিৎসারত ডাক্তাররা তার গুরুতর অবস্থা দেখে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে । বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহল, স্বরূপকাঠি উপজেলা প্রেসক্লাব এবং জেলাব্যাপী সংবাদকর্মীরা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সবসময় সমাজের অন্যায়-অবিচার, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কলম চালিয়ে আসছেন। তাদের উপর হামলা মানে গণমাধ্যমকে স্তব্ধ করার চেষ্টা। এ ধরনের বর্বরোচিত হামলা কখনো সহ্য করা হবে না।
দেশের বিভিন্ন গণমাধ্যম সংগঠনও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার ও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্বরূপকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলমের উপর সন্ত্রাসী হামলা

আপডেট সময় : ০৯:২৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫