ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সাবেক ছাত্রদল নেতা জসীম উদ্দীনের খালার বনশ্রীর বাসায় সন্ত্রাসীদের হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৪১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: রাজধানীর দক্ষিণ বনশ্রীতে সাবেক ছাত্রদল নেতা জসীম উদ্দীনের খালার বাসায় অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা হঠাৎ করে তার খালার বাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

জসীম উদ্দীনের খালা আমেনা খাতুন জানান, জসীম তার বড় বোনের ছেলে। বাবা-মা মারা যাওয়ার পর থেকেই তার বাসায় জসীমের নিয়মিত যাতায়াত ছিল। তিনি দীর্ঘদিন যাবত প্রবাসে আছেন। ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি হাবিবুল্লাহ বাহার কলেজ শাখায় সাংগঠনিক সম্পাদক এবং সিদ্ধেশ্বরী কলেজ শাখায় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আমেনা খাতুন আরও বলেন, “আমার ভাতিজা বিএনপির সমর্থক। বিগত সরকারের আমলে একাধিকবার আমার বাসায় অজ্ঞাত সন্ত্রাসীরা এসে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেছে। এবারও ধারণা করা হচ্ছে, জসীম উদ্দীন এখানে থাকতে পারে, এমন সন্দেহ থেকে এই হামলা চালানো হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, এই হামলার কারণে তার পরিবার বর্তমানে মৃত্যু ঝুঁকির মধ্যে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাবেক ছাত্রদল নেতা জসীম উদ্দীনের খালার বনশ্রীর বাসায় সন্ত্রাসীদের হামলা

আপডেট সময় : ০৯:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫