ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ব্যাংকের দাপটে পুঁজিবাজারে বড় উত্থান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯ ৩৭২ বার পড়া হয়েছে

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হলেও ব্যাংক খাতের দাপটে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকয়টি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ১২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৮৩টি। আর ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পরও ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুটি মূল্য সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৩৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ২৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।

মূল্য সূচকের এই বড় উত্থানে মুখ্য ভূমিকা রেখেছে ব্যাংক খাত। অন্য খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমলেও এদিন একটি ব্যাংকও পতনের খাতায় নাম লেখায়নি। ডিএসইতে লেনদেন হওয়া ২৮টি ব্যাংকেরই শেয়ার দাম বেড়েছে। আর দুটির দাম অপরিবর্তিত রয়েছে।

ব্যাংক খাতের প্রতিষ্ঠানগুলোর এমন দাপটের কারণে ডিএসইর বাজার মূলধন বেড়েছে দুই হাজার কোটি টাকার ওপরে। দিনের লেনদেন শেষ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে তিন লাখ ৮৯ হাজার ৮৫০ কোটি টাকা। যা আগের কার্যদিবস শেষে ছিল তিন লাখ ৮৭ হাজার ৪২৪ কোটি টাকা।

বাজার মূলধন ও মূল্য সূচকের বড় উত্থান হলেও বাজারে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬০ কোটি ৫৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৮০ কোটি ৭৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২০ কোটি ১৯ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব চেয়ে বেশি লেনদেন হয়েছে বিবিএস কেবলসের শেয়ার। কোম্পানিটির ২৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ২০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক।

লেনদেনে এরপর রয়েছে-ঢাকা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক,ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স,ইফাদ অটোস, ন্যাশনাল ব্যাংক,ব্র্যাক ব্যাংক এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স ১১৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৯৮ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৭ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৫টির। আর অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ব্যাংকের দাপটে পুঁজিবাজারে বড় উত্থান

আপডেট সময় : ১২:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯