ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

পুঁজিবাজারে সূচকে বড় উল্লম্ফন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ ২২৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের পুঁজিবাজারে শেয়ারের মূল্য সূচক ও লেনদেনের পরিমাণে বড় ধরনের উল্লম্ফন হয়েছে।

এর মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় আড়াই শতাংশ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আড়াই শতাংশের বেশি সূচক বেড়েছে।

মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১৪২ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬১ দশমিক শূন্য ২ পয়েন্টে অবস্থান করছে।

এই সূচক প্রায় সাড়ে ২৩ মাসের মধ্যে বেশি। এর আগে এর চেয়ে বেশি সূচক ৫ হাজার ৯২৪ দশমিক ৫৩ পয়েন্ট ছিল ২০১৯ সালের ২৯ জানুয়ারি।

ঢাকার বাজারে মঙ্গলবার একহাজার ৯৮২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিন একহাজার ৬৭৫ কোটি ৬২ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টির, আর কমেছে ১০৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৬১টির দর।

ঢাকার বাজারে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৫ দশমিক শূন্য ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২২ দশমিক ৬৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭১ দশমিক শূন্য ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৪ দশমিক ৯৮ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪২৪ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৮৯ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৫৫ শতাংশ বেশি।

চট্টগ্রামে ৮৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিন ছিল ৭৪ কোটি ৩১ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৯১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুঁজিবাজারে সূচকে বড় উল্লম্ফন

আপডেট সময় : ০৫:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১