ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ভর্তি পরীক্ষা নিয়ে কুবি প্রশাসনের সাত নির্দেশনা

আবু সাঈদ, কুবি
  • আপডেট সময় : ০৩:৫১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ২৫৯ বার পড়া হয়েছে

আগামী ২০ মে, ২৭ মে এবং ৩ জুন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। এই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সাতটি নির্দেশনা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি।

বৃহস্পতিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি কুবির সদস্য সচিব মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনাসমূহ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনাসমূহ হলো; পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা চলাকালীন মোবাইল, মানিব্যাগ, সানগ্লাস সহ যেকোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রে প্রবেশের সময় প্রধান ফটকে শিক্ষার্থীদের তল্লাশি করা হবে। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের তালিকাভুক্ত সংশ্লিষ্ট বিশেষ ব্যক্তি ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। ভর্তি পরীক্ষার সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, র‍্যাব, বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি এবং রোভার স্কাউট নিয়োজিত থাকবে।

এছাড়া, ভর্তি পরীক্ষার দিন আকাশ মেঘাচ্ছন্ন বা বৃষ্টি আসার সম্ভাবনা থাকায় পরীক্ষার্থীদেরকে ছাতা নিয়ে আসতে অনুরোধ জানানো হয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে ও আশেপাশে ১৪৪ ধারা জারি থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভর্তি পরীক্ষা নিয়ে কুবি প্রশাসনের সাত নির্দেশনা

আপডেট সময় : ০৩:৫১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩