ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ 

পাতাল রেলের নির্মাণকাজের উদ্বোধন ২৬ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ৩২৫ বার পড়া হয়েছে

দেশের প্রথম পাতাল মেট্রোরেলের লাইন-১ এর নির্মাণকাজ আগামী ২৬ জানুয়ারি উদ্বোধন করা হবে বলে জানা গেছে। শুরুতে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত হবে এটি। ভূগর্ভস্থ এই মেট্রোরেল নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমআরটি-১ এর মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার। এতে থাকবে ১২টি স্টেশন। এমআরটি সংশ্লিষ্টরা বলছেন, পাতাল মেট্রোরেলের কাজ চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে।

এমআরটি-১ নামে পরিচিত ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ নতুন এই মেট্রোরেল দুটি অংশে বিভক্ত। এর মধ্যে একটি- বিমানবন্দর রুট (বিমানবন্দর থেকে কমলাপুর) ও পূর্বাচল রুট (নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো)।

এদিকে পূর্বাচল রুটের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার। যার সম্পূর্ণ অংশ উড়াল এবং মোট স্টেশন সংখ্যা ৯টি। এরমধ্যে ৭টি স্টেশন হবে উড়াল। তবে নর্দ্দা ও নতুন বাজার স্টেশন দুটি বিমানবন্দর রুটের অংশ হিসেবে পাতালে নির্মিত হবে। একই সঙ্গে নতুন বাজার স্টেশনের সাথে এমআরটি-৫-এর সঙ্গে আন্তঃলাইন সংযোগ থাকবে।

এমআরটি সূত্র জানায়, নর্দ্দা ও নতুন বাজার স্টেশনের আন্তঃরুট সংযোগ ব্যবহার করে বিমানবন্দর রুট থেকে পূর্বাচল রুটে এবং পূর্বাচল রুট থেকে বিমানবন্দর রুটে যাওয়া যাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমআরটি লাইন-১ এর নির্মাণ কাজ তত্ত্বাবধানের জন্য ২০১২ সালের ২৩ অক্টোবর পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। এটির নির্মাণ কাজ মোট ১২টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। ২০২২ সালের ২৩ নভেম্বর ডিপোর ভূমি উন্নয়ন সংক্রান্ত প্যাকেজ সিপি-১ এর ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।

এমআরটি-১-এর ডিপো ও ডিপো এক্সেস করিডোর নির্মাণের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালী মৌজার ১২ দশমিক ৯৭২৫ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বাবদ প্রায় ১৪০ কোটি টাকা দেওয়া হয়েছে। ইতোমধ্যে নামজারি সম্পন্ন হয়েছে। গত ২৮ নভেম্বর পিতলগঞ্জ মৌজায় ৩১ শতাংশ ভূমির দখল নেওয়া হয়েছে। শিগগিরই অবশিষ্ট ভূমির দখল নেওয়া হবে। এমআরটি-১ এর রিসিভিং সাব স্টেশন-২ এবং নর্দ্দা, নতুন বাজার ও উত্তর বাড্ডার ৩টি পাতাল স্টেশনের প্রবেশ ও বহির্গমন নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলমান আছে।

লাইন-১-এর প্রকল্প পরিচালক আবুল কাশেম ভূঁঞা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচলে জনতা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি খালি প্লটে লাইন-১ পাতাল রেলের শুভসূচনা করবেন। তিনি একটি ফলক উন্মোচন করবেন। এর মধ্য দিয়ে লাইন-১-এর ডিপোর কাজ শুরু হবে। পিতলগঞ্জের ডিপো নির্মাণ এলাকায় জায়গার সংকুলান হবে না তাই এখানে করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাতাল রেলের নির্মাণকাজের উদ্বোধন ২৬ জানুয়ারি

আপডেট সময় : ০৫:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩