ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ডিএমপির ৬ থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ৩১৩ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে বদলি করে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। থানাগুলো হলো- তেজগাঁও শিল্পাঞ্চল, যাত্রাবাড়ী, শ্যামপুর, কোতায়ালী, মতিঝিল এবং বংশাল।

বুধবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে তাদের এই দায়িত্ব দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলামকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায়, শ্যামপুর থানার ওসি মো. মফিজুল আলমকে যাত্রাবাড়ী থানায়, ডিএমপির পিআর অ্যান্ড এইচআর বিভাগের পরিদর্শক মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানায়, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি কাজী আবুল কালামকে মতিঝিল গোয়েন্দা বিভাগে ও সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শক মো. শাহীনুর রহমানকে কোতয়ালী থানার ওসি করা হয়েছে।

এছাড়া কোতয়ালী থানার ওসি মো. মিজানুর রহমানকে মতিঝিল থানার ওসি, মতিঝিল থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে ডিএমপির অপরাধ বিভাগে, বংশাল থানার ওসি আবুল খায়েরকে ডিএমপির অপারেশন বিভাগে, গোয়েন্দা মতিঝিল বিভাগের পরিদর্শক মো. মজিবুর রহমানকে বংশাল থানার ওসি, ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের পরিদর্শক মো. আজহারুল ইসলামকে যাত্রী থানার পরিদর্শক (তদন্ত) এবং গেন্ডারিয়া থানার পরিদর্শক (অপারেশন) প্রেমদাস রায়কে হাজারীবাগ থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের উল্লেখিত স্থানে বদলী-পদায়ন করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডিএমপির ৬ থানায় নতুন ওসি

আপডেট সময় : ১২:৩৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩