ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঢাবিতে ছাত্রলীগের মঞ্চ ভেঙে আহত ৮ জন ঢামেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ৩০২ বার পড়া হয়েছে

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সাবেক নেতাকর্মীদের মিলনমেলার মঞ্চ ভেঙে পড়ে ৮ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে কর্মসূচি চলাকালে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আহতদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

আহতরা হলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরিকুল ইসলাম বাধান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো. জসিম উদ্দিন।

আহত অন্য দুজন হলেন- সাবরিনা চৌধুরী, মো. জাবেদ। তাদের দলীয় পরিচয় জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামকে) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মিলনমেলার অনুষ্ঠানে আহত আটজনকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাবিতে ছাত্রলীগের মঞ্চ ভেঙে আহত ৮ জন ঢামেকে ভর্তি

আপডেট সময় : ১০:১৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩