ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বাসে কুড়িয়ে পাওয়া লাখ টাকা মালিককে ফেরত দিল পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ২৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বাসে কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিল পুলিশ
হারিয়ে ফেলা টাকা পুলিশের কাছ থেকে নিচ্ছেন মালিক

বুধবার (২৬ মে) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বাসে পড়ে থাকা এক লাখ ২১ হাজার টাকা কুড়িয়ে পেয়েছেন ট্রাফিকের দুই সার্জেন্ট। পরে টাকার প্রকৃত মালিককে পেয়ে তার হাতে টাকা ফেরত দেয় মোহাম্মদপুর থানা পুলিশ।

বুধবার বিকেলে ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) কাজী হানিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল ১০টার দিকে মোহাম্মদপুরের বসিলায় স্থাপিত চেকপোস্টে গাড়ি তল্লাশিকালে স্বাধীন পরিবহনের একটি বাসে পড়ে থাকা এক লাখ ২১ হাজার টাকা পান ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট মো. তোছাদ্দেক আলী ও আবু জাফর। এ সময় ঘটনাস্থলে আমি ও ট্রাফিকের পিআই আব্দুল আলিম চৌধুরী উপস্থিত ছিলাম।

পুলিশের এ কর্মকর্তা বলেন, পরে কুড়িয়ে পাওয়া টাকার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে টাকার প্রকৃত মালিক আবু রায়হান হারিয়ে যাওয়া টাকার খোঁজে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে যান। সেখানে গিয়ে তিনি স্বাধীন বাস কাউন্টারে টাকার খোঁজ করেন। না পেয়ে মোহাম্মদপুর থানায় যান।

তিনি আরও বলেন, থানায় গিয়ে তিনি টাকা হারানোর বিষয়ে পুলিশকে জানান। পরে তিনি মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফের কাছ টাকা হারানোর বিষয়ে যথাযথ প্রমাণ উপস্থাপন করেন। আবু রায়হানের প্রমাণ যাচাই-বাছাই করে পরে ওসি নিশ্চিত হতে পারেন এগুলো তারই টাকা। পরে ওসি আব্দুল লতিফ আবু রায়হানের কাছে এক লাখ ২১ হাজার টাকা ফিরিয়ে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাসে কুড়িয়ে পাওয়া লাখ টাকা মালিককে ফেরত দিল পুলিশ

আপডেট সময় : ০৬:৪৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১