ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

নওগাঁয় ফেনসিডিলসহ দুই সাংবাদিক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ৩১১ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলার রুপনারায়নপুর এলাকা থেকে ফেনসিডিলসহ মাহাবুব আলম রানা (৩২) ও সঞ্জয় কুমার দাশ জয় (২৭) নামে দুইজন সাংবাদিককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রুপনারায়নপুর থেকে দুই বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃত মাহাবুব আলম রানা নিজেকে দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দিয়ে আসতেন। সে নওগাঁ সদর উপজেলার লাটাপাড়া মহল্লার আবুল কালাম আজাদের ছেলে। অপর সঞ্জয় কুমার দাশ জয় নিজেকে বিবিসি নিউজ ২৪ ডটকম এর নওগাঁ জেলা প্রতিনিধি পরিচয় দিয়ে আসছিলেন। তিনি নওগাঁ হাট-নওগাঁ সদরের কালীতলা এলাকার সন্তোষ কুমার দাশের ছেলে।

ধামইরহাট থানার ওসি আব্দুল মমিন জানান, তারা সাংবাদিক পরিচয় দিয়ে নিয়মিত ধামইরহাট ও পত্নীতলা উপজেলার বিভিন্ন স্থানে ফেনসিডিল খাওয়ার জন্য আসত এবং সাথে নিয়ে যেত। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রুপনারায়নপুর থেকে ফেনসিডিলসহ তাদেরকে হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা একটি ফেজার মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের হয়েছে।

শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে তাদেরকে প্রেরণ করা হয়েছে। ওসি আরও বলেন, সাংবাদিক মাহবুব আলম রানার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ইতোমধ্যে নওগাঁর পত্নীতলা ও নওগাঁ সদর থানায় মাদক সহ একাধিক মামলা রয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নওগাঁয় ফেনসিডিলসহ দুই সাংবাদিক আটক

আপডেট সময় : ০৭:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১