ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের যে ৭৩ ইউপি চেয়ারম্যান নির্বাচিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১ ৪১২ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক; প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৭৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। যেসব এলাকায় চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকা অনুযায়ী নির্বাচিত সবাই আওয়ামী লীগের প্রার্থী।

শনিবার (২৭ মার্চ) বিকেলে ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এই তালিকা প্রকাশ করেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৬৮ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কিন্তু তাদের তালিকা প্রকাশ করা হয়নি।

গত বৃহস্পতিবার থেকে ইউপি নির্বাচনের প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ৬৪ উপজেলার ৩৭১ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। এ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছে। এ জন্য ব্যাপকসংখ্যক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

জানা যায়, চেয়ারম্যান ২৮১ জন, সংরক্ষিত নারী সদস্য ৯৭ জন ও সাধারণ সদস্য পদে ৭০২ জন এবার নির্বাচন করছেন, মোট মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১ হাজার ৮০ প্রার্থী। সব মিলিয়ে প্রথম ধাপে ৩৭১ ইউপিতে তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ হাজার ১৩৭ প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১ হাজার ৪২৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৪ হাজার ১৮০ জন ও সাধারণ সদস্য পদে ১৩ হাজার ৫২৮ জন প্রার্থী রয়েছেন।

২০১৬ সালের প্রথম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ৫৪ জন। এ সময় প্রথম ধাপে ৭১২টি ইউপিতে নির্বাচন হয়েছিল। সে তুলনায় এবার চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার হার বেশি। সে সময় শতকরা ৭ দশমিক ৫৮ শতাংশ প্রার্থী চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, এবার যা ১৯ দশমিক ৬৮ শতাংশে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের যে ৭৩ ইউপি চেয়ারম্যান নির্বাচিত

আপডেট সময় : ০৭:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১