ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

এখনো লকডাউন বা সাধারণ ছুটির কোনো সিদ্ধান্ত নেয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১ ২৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: করোনা সংক্রমণ বাড়লেও এখনো লকডাউন কিংবা সাধারণ ছুটি ঘোষণার কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষে নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় ঔষধাগারের (সিএসএমডি) নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইদানীং করোনা বেড়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। কারণ মানুষজন বেড়াতে যাচ্ছেন।

কক্সবাজার, বান্দরবান যাচ্ছেন। বিয়ে, পিকনিক ও ওয়াজ মাহফিল হচ্ছে। গত ১৫ দিনে কক্সবাজার প্রায় ২৫ লাখ মানুষ ভ্রমণের জন্য গেছেন। এদের কেউই স্বাস্থ্যবিধি মানেনি, মাস্ক ব্যবহার করেনি।
এ সব কারণে করোনার সংক্রমণ বাড়ছে।
জনগণ সরকারকে সহযোগিতা না করলে দেশ করোনামুক্ত হবে না। তাই দেশকে করোনামুক্ত করতে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান বলেন, করোনার টিকার মার্চ মাসের চালান বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে পরে কিংবা এপ্রিলের প্রথম সপ্তাহে আসতে পারে।

এসময় কেন্দ্রীয় ঔষধাগারের (সিএসএমডি) পরিচালক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নুর, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এখনো লকডাউন বা সাধারণ ছুটির কোনো সিদ্ধান্ত নেয়নি: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৬:৫৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১