ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ভারতের উপহার ২০ লাখ ডোজ টিকা আসছে আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ ১৪৮৫ বার পড়া হয়েছে

ভারত থেকে উপহার হিসেবে পাওয়া ২০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে আসছে আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি)।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় করোনার টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসবে। সেখান থেকে স্বাস্থ্য অধিদফতর এই টিকা গ্রহণ করবে। জাতীয় পরিকল্পনার সঙ্গে এই ২০ লাখ টিকা যুক্ত করা হবে। এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে টিকা দেওয়া শুরু হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও ভারত সরকারের উপহার হিসেবে ২০ লাখ ভ্যাকসিন আসার কথা জানিয়েছেন।

বাংলাদেশ সরকারিভাবেও ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আরও ৩ কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

প্রথম দিকে চিকিৎসক, নার্স, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন, সাংবাদিকদের এই টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে উদ্বোধন করার কথা রয়েছে।

বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশকে কোভিড-১৯ টিকা উপহার দিচ্ছে ভারত। দেশগুলো হলো: মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মরিশাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভারতের উপহার ২০ লাখ ডোজ টিকা আসছে আজ

আপডেট সময় : ১০:৩৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১