ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুর্নীতির অন্ত নেই তবুও বহাল তবিয়তে শিক্ষা প্রকৌশলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo মোহনা টিভির ১৪ হাজার টাকার কর্মচারী শত কোটি টাকার মালিক: বর্তমানে ‘স্বঘোষিত’ সিইও তসলিম আওয়ামী এজেন্ট  Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo “বেইলী রোডের অগ্নিদগ্ধ ৪৬ লাশ” কিছু প্রশ্ন ও উত্তর খোঁজার চেষ্টা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড়

মামলা দিয়ে আন্দোলন দমন করা যাবে না: ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১ ৩০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক’

মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এই সরকার আপসহীন নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়। এজন্য সময়ে সময়ে মিথ্যা মামলা দেয়। মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না।

তিনি বলেন,গণতন্ত্রকে ধ্বংস করতে এই অবৈধ ও লুটপাটের সরকার ১২ বছর ধরে বিরোধীদের উপর স্টিম রোলার চালাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশের মানুষ সংগ্রামী। তারা সংগ্রাম করে দেশে ফের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।

বিএনপি মহাসচিব বলেন, এ দেশে আইনের শাসন নেই। কোভিড-১৯ পরিস্থিতিতেও রাষ্ট্রের টাকা মেরেছে। এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুপরিকল্পিত ভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। সময় এসেছে অন্যায়ের প্রতিবাদ করার। গণতান্ত্রিক আন্দোলনে লড়াই করার। তাই জনগণকে আহবান জানাচ্ছি, আসুন এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হোন। প্রতিবাদ করুন। তাহলে একদিন জনগণের শাসন প্রতিষ্ঠা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন্নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় সমাবেশে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মামলা দিয়ে আন্দোলন দমন করা যাবে না: ফখরুল

আপডেট সময় : ১০:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১