ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ৯৯৯-এ ফোন, ‌‘আমাকে বাঁচান’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ ২৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

চাকরি চলে যাওয়ায় আত্মহত্যা করতে যাওয়া এক যুবকের কাহিনী এটি। দুঃশ্চিন্তায় ভোগা ওই যুবক অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেন। ওষুধ খাওয়ার পরপরই বাঁচার চেষ্টা শুরু হয় তার। দেরি না করে ফোন করেন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ।

ফোনে বলেন, ‌‘আমি মানসিকভাবে বিপর্যস্ত। আত্মহত্যা করার জন্য অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছি। আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি ভুল করেছি। আমাকে বাঁচান।’

ওই তরুণ ফোনে আরও জানান, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সম্প্রতি চাকরি চলে যাওয়ায় তিনি অর্থ সংকটে পড়েন। এর আগে শেয়ার মার্কেটেও তিনি লোকসানের মুখে পড়েন। অল্প কয়েক মাস আগে তিনি বিয়ে করেছেন, তার স্ত্রী সন্তানসম্ভবা।

এরপর তাৎক্ষণিকভাবে জরুরি সেবা থেকে ওই তরুণের সঙ্গে রাজধানীর সবুজবাগ থানার ডিউটি অফিসারকে কথা বলিয়ে দেওয়া হয়। সবুজবাগ থানার একটি দল দ্রুত তরুণের বাড়িতে যান।

ভোর সাড়ে ৪টায় সবুজবাগ থানার এএসআই মনির ৯৯৯-কে ফোনে জানান, তিনি কলারকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করতে পেরেছেন। ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছেন।

সেখানে দ্রুত তার পাকস্থলী পরিষ্কার করে, চিকিৎসা করা হয়। ফলে অল্পের জন্য রক্ষা পায় একটি জীবন। আত্মহত্যার চেষ্টাকারী এই যুবক থাকতেন রাজধানীর সবুজবাগ থানা এলাকায়। আজ সোমবার ভোররাত ৩টার দিকে তিনি ওই নম্বরে ফোন করেন।

ঢামেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওই তরুণ এখন আশঙ্কামুক্ত। তাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি তার বাসায় আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ৯৯৯-এ ফোন, ‌‘আমাকে বাঁচান’

আপডেট সময় : ১২:১৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১