ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ইসির বিরুদ্ধে রাষ্ট্রপতিকে চিঠি : মুখে কুলুপ এঁটেছেন সিইসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০ ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

বিভিন্ন অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন দেশের ৪২ বিশিষ্ট নাগরিক। এ নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা হলেও চিঠির বিষয়ে কোনো ধরনের মন্তব্য করছেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

এ ঘটনা প্রকাশ্যে আসার পর রোববার (২০ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে অফিস করেছেন সিইসি। তবে সাংবাদিকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও তার কাছ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য নিতে পারেননি।

রোববার দুপুরে সিইসির সঙ্গে গণমাধ্যমকর্মীরা কথা বলার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘এটা হয়তো উদ্দেশ্যপ্রণোদিত এবং এগুলোর কোনোটার ভিত্তি আছে বলে আমি মনে করি না। এরকম একটা বিষয় উপস্থাপন করা সুধীজনদের জন্য বিবেচনাপ্রসূত নয়।’

তবে সেই বক্তব্য ছিল এই কমিশনারের ‘নিজস্ব মতামত’। সে কারণে কমিশনের পক্ষ থেকে সিইসির বক্তব্য নিতে গণমাধ্যমকর্মীরা অপেক্ষা করতে থাকেন।

সন্ধ্যায় অফিস শেষ করে সিইসি চলে যাওয়ার সময় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকেন। ইসির পক্ষ থেকে এ বিষয়ে অন্যকোনো নির্বাচন কমিশনারও কথা বলছেন না।

ইসির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘৪২ জন বিশিষ্ট নাগরিক ইসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছি। গত ১৪ ডিসেম্বর এই চিঠি দিয়েছি। ইসির বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি, নির্বাচনে কারচুপি-জালিয়াতিসহ বেশকিছু অভিযোগ আনা হয়েছে।’

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, ‘কে এম নূরুল হুদার নেতৃত্বে গঠিত বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থ সংশ্লিষ্ট অসদাচারণ এবং নির্বাচন সংক্রান্ত অনেকগুলো গুরুতর অসদাচরণের অভিযোগে বাংলাদেশের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিল গঠন করে তদন্ত করার জন্য বাংলাদেশের ৪২ জন বিশিষ্ট নাগরিকের পক্ষ থেকে ১৪ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে একটি আবেদন দাখিল করা হয়।’

চিঠি দেয়া বিশিষ্ট নাগরিকদের মধ্যে রয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, এম হাফিজউদ্দিন খান, ড. আকবর আলী খান, সুলতানা কামাল, আলী ইমাম মজুমদার, ড. হামিদা হোসেন, অধ্যাপক মইনুল ইসলাম, খুশী কবির, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. শহিদুল আলম, সৈয়দা রেজওয়ানা হাসান, অধ্যাপক আনু মুহাম্মদ, ড. সি আর আবরার, অধ্যাপক আসিফ নজরুল, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইসির বিরুদ্ধে রাষ্ট্রপতিকে চিঠি : মুখে কুলুপ এঁটেছেন সিইসি

আপডেট সময় : ১০:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০