ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বেশিরভাগ সরকারি হাসপাতাল নিজেই অসুস্থ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ ২৮৭ বার পড়া হয়েছে

সকালের সংবাদ:

অযত্ন অবহেলা আর বেহাল ব্যবস্থাপনায় ধুঁকছে দেশের বেশিরভাগ সরকারি হাসপাতাল। হাসপাতাল গুলো নিজেই অসুস্থ অবস্থায় পতিত সেখানে সাধারণ মানুষের চিকিৎসা সেবা মারাক্তক হুমকির সম্মুখীন।

পেশাদারিত্বের অভাবে সুষ্ঠু সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগী। ভুল চিকিৎসায় কাউকে বরণ করতে হচ্ছে পঙ্গুত্ব কিংবা অঙ্গহানির মত ঘটনা। উপজেলা আর থানা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদী। যাতে চরম ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। রাজধানী ও আশপাশের কয়েকটি সরকারি হাসপাতালের চিত্র তুলে ধরছেন ফখরুল ইসলাম।

মাইজদীর আবুল হোসেন। রাজধানীর পঙ্গু হাসপাতালে ৬ মাস ঘুরেও তার হাত ভাঙ্গার চিকিৎসা করাতে পারেননি। হাসপাতালের জরুরি বিভাগের সামনে গেলে আবুল হোসেনের মত দূরদুরান্ত থেকে আসা এমন অসংখ্য রোগী অভিযোগ তুলে ধরেন।
রোগি ভাগিয়ে নিতে হাসপাতালের সামনে ওৎপেতে থাকে দালাল সিন্ডিকেট চক্রও।

এমন চিত্র মেলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের জরুরী বিভাগের সামনেও। ক্যামেরা দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাচ্চা চুরির সিন্ডিকেট চক্রের এক সদস্য।

এবার রাজধানীর পাশে সাভার ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব কিছু ফিটফাট। জরুরি বিভাগে চলছে চিকিৎসা। তবে বন্ধ বিভিন্ন পরীক্ষাগার। শুনশান দোতলায় উঠলে নার্সদের আড়ালে অভিযোগের কমতি নেই রোগীর স্বজনদের। তবে হাসপাতালের কর্মকর্তা শোনালেন নানা সংকটের কথা।

রাজধানীর তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সটাও দেখতে শুনশান নিরব। রোগীর চিকিৎসায় প্রেষণে আসা ডাক্তার জানালেন আক্ষেপের কথা।

আর চিকিৎসা সরঞ্জামাদি অচিরেই চলে আসবে বলে জানালেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা।

দেশের চিকিৎসা সেবা আরো উন্নত করে বেহাল দশা নিরসনে জনবল সংকট ও সেবায় বরাদ্দ বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বেশিরভাগ সরকারি হাসপাতাল নিজেই অসুস্থ্য

আপডেট সময় : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০