ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চকবাজারে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০ ২৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

রাজধানীর চকবাজারে নোয়াখালী ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে আগুন লাগে সেখানে। পরে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়-ক্ষতির খবর জানা যায়নি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণও জানা যায়নি বলে এই কর্মকর্তা জানান।

ওই ভবনের চারতলায় প্লাস্টিকের পণ্য মজুত করে রাখা ছিল বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চকবাজারে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আপডেট সময় : ১২:৪৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০