ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দুর্নীতি করে পালিয়েও শান্তিতে থাকা যাবে না : দুদক চেয়ারম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০ ২৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

দুর্নীতি করে দেশে কিংবা বিদেশে পালিয়েও নিস্তার পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

রোববার দুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল- এর ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার এশিয়া ২০২০’ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দুর্নীতি করলে আইনের মুখোমুখি হতেই হবে। কঠোর শাস্তি পেতে হবে। দেশে এমনকি বিদেশে পালিয়েও শান্তি থাকা যাবে না। দুদক পিছু ছাড়বে না। এক্ষেত্রে কারও ব্যক্তিগত পরিচয়, সামাজিক, পেশাগত, ধর্মীয় অন্য কোনো পরিচয়ে কাজ হবে না। বিগত প্রায় পাঁচ বছরে আমরা দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষা পূরণে চেষ্টা করেছি। ব্যক্তি আমাদের কাছে মুখ্য বিষয় ছিল না।’

এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘সরকারি পরিষেবা প্রাপ্তিতে ঘুষ-দুর্নীতির প্রকোপ রয়েছে একথা আমরা কখনও অস্বীকার করি না। তবে ঘুষ-দুর্নীতি বন্ধে আমরা বহুমাত্রিক ব্যবস্থা নিয়েছি।’

তৃণমূলে দুর্নীতি ঘটার আগেই প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বিগত পাঁচ বছরে ফাঁদ মামলা মাধ্যমে অসংখ্য ঘুষখোরকে ঘুষের টাকাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। এদের কারও কারও বিচারিক আদালতে সাজাও হচ্ছে। গণশুনানির মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনগণের কণ্ঠকে উচ্চকিত করার চেষ্টা করা হচ্ছে।’

দুদকের এই চেয়ারম্যান বলেন, সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর গ্লোবাল করাপশন ব্যারোমিটার এশিয়া ২০২০’ শীর্ষক প্রতিবেদেন দেশের ৮৬ শতাংশ মানুষ দুদকের প্রতি তাদের আস্থা ব্যক্ত করেছেন। এতে আমি মনে করি, জনগণের প্রতি দুদকের দায়িত্ব আরও বাড়ল। তাদের এই আস্থাকে টেকসই করতে হবে। দুদককে নিরবচ্ছিন্নভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার সওঙ্গ দায়িত্ব পালন করতে হবে।

ইকবাল মাহমুদ বলেন, আমরা দ্রুততর সময়ে অপরাধকে আমলে নেয়ার অব্যাহত চেষ্টা করেছি। জনহয়রানি যাতে না ঘটে, সেক্ষেত্রে অপরাধী শনাক্তকরণেও সতর্কতার সঙ্গেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুর্নীতি করে পালিয়েও শান্তিতে থাকা যাবে না : দুদক চেয়ারম্যান

আপডেট সময় : ০৬:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০