সংবাদ শিরোনাম :
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে এলজিআরডি প্রতিমন্ত্রীর শোক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০ ২৫৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দযোদ্ধা ও নাট্যজন আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
প্রতি মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় প্রতিমন্ত্রী আরো বলেন , “সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যু দেশের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি। মহান মুক্তিযুদ্ধ এবং সাংস্কৃতিক আন্দোলনে অগ্রনী ভূমিকার জন্য তিনি দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।”




















