ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মাস্ক পরিধান নিশ্চিতে মন্ত্রিপরিষদ বিভাগের ফের নির্দেশনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০ ২৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

করোনা মহামারির দ্বিতীয় পর্যায় মোকাবিলায় সরকারি-বেসরকারি সব দফতরে মাস্কের ব্যবহার নিশ্চিতে সংশ্লিষ্টদের ফের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (৩ নভেম্বর) এই নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) কাছে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, গত ২৫ অক্টোবরও মাস্কের ব্যবহার নিশ্চিত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এমন নির্দেশনা দেয়া হয়েছিল।

নতুন নির্দেশনায় বলা হয়, আসন্ন শীত মৌসুমে দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য এই সেকেন্ড ওয়েব মোকাবিলায় মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থা/প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ে সকলের মাস্ক পরিধান নিশ্চিত করা প্রয়োজন। অথচ সম্প্রতি সকলের মধ্যে মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালনে কিছুটা শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে।

এমতাবস্থায় সকল মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থা/প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ের সকল দফতরে ‘মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ/No Mask, No Entry’, ‘মাস্ক পরিধান করুন, সেবা নিন/Wear Mask, Get Service’ ইত্যাদি বার্তা উপযুক্ত মাধ্যমে (পোস্টার, ব্যানার, বিলবোর্ড ইত্যাদি) দৃশ্যমান করাসহ সকল সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীর মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেয়া হয় চিঠিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাস্ক পরিধান নিশ্চিতে মন্ত্রিপরিষদ বিভাগের ফের নির্দেশনা

আপডেট সময় : ০৯:০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০