ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পুলিশে করোনা আক্রান্ত ১২৫৮২, সুস্থ ৮৯৮৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০ ২৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশে এখন পর্যন্ত ১২ হাজার ৫৮২ জন আক্রান্ত হয়েছেন। যা একক পেশা হিসেবে সর্বোচ্চ। এদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) আক্রান্ত দুই হাজার ৪৩৪ জন।

পুলিশ বলছে, বৈশ্বিক মহামারি করোনায় সরকারি নির্দেশে লকডাউন, সামাজিক দূরত্ব ও জনগণের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি চিরাচরিত আইনশৃঙ্খলা রক্ষার কাজও করতে হচ্ছে পুলিশকে। যে কারণে দ্রুতই সংক্রমিত হয়েছেন পুলিশ সদস্যরা।

রোববার (১২ জুলাই) পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত ১২ হাজার ৫৮২ জনের মধ্যে ডিএমপিতেই দুই হাজার ৪৩৪ জন। তবে আক্রান্তদের মধ্যে আট হাজার ৯৮৭ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আক্রান্তদের সংস্পর্শে আসায় ১৩ হাজার ৪০৬ সদস্যকে কোয়ারেন্টাইনে এবং চার হাজার ৮৬৭ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। সুস্থ হওয়া পুলিশ সদস্যদের অনেকেই আবারও কাজে যোগ দিয়েছেন। পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর উন্নত ও মানসম্মত চিকিৎসা ও সেবায় সুস্থতার হার দ্রুততার সাথে বাড়ছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৪৪ জন গর্বিত সদস্য চলমান করোনাযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ স্বীকার ত্যাগ করে জীবন উৎসর্গ করেছেন।

পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে আক্রান্ত পুলিশদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালে উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুলিশে করোনা আক্রান্ত ১২৫৮২, সুস্থ ৮৯৮৭

আপডেট সময় : ০৮:৪৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০