ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০ ৩১০ বার পড়া হয়েছে

রাজধানীর বনানী কবরস্থানে নেয়া হয়েছে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মরদেহ। সেখানে দ্বিতীয় জানাজার পরে গার্ড অব অনার সম্মান প্রদর্শন করা হবে সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে। এরপর, তার দাফন সম্পন্ন করা হবে।

এর আগে, রবিবার (১৪ই জুন) সকালে সোবহানবাগ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোবহানবাগ মসজিদে তার মরদেহ নেয়া হলে শোকে বিহ্বল হয়ে পড়েন নেতাকর্মীরা। জানাজা শেষে শেষ বিদায় জানান তারা। এদিকে, জনসমাগম না করে সবাইকে বাসায় থেকে দোয়া করার অনুরোধ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে পহেলা জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনাভাইরাস শনাক্ত হয়। ৫ই জুন ভোরে স্ট্রোক হলে দ্রুত অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে নেয়া হয়। গঠন করা হয় মেডিক্যাল বোর্ড। বৃহস্পতিবার রক্তচাপ অস্বাভাবিক হলে নেয়া হয় লাইফ সাপোর্টে।

সব চেষ্টা ব্যর্থ করে শনিবার (১৩ই জুন) বেলা ১১টা ১০ মিনিটে মারা যান নাসিম। তার মৃত্যুতে শোক জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্যরা ছাড়াও আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের মরদেহ

আপডেট সময় : ১০:২৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০