ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘ভুয়া’ ফেইসবুক পেজে বিভ্রান্তিকর তথ্য শেয়ার থানায় ডা. জাফরুল্লাহ’র জিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০ ২০৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;  মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরী ভুয়া ফেইসবুক পেজ নিয়ে থানায় জিডি করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের সোশ্যাল মিডিয়া পেজে খবরটি জানানো হয়। সেখানে বলা হয়, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, আমাদের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী কোনভাবেই কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত নন। অথচ ওনার নামে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে ‘ফেইসবুক পেজ’ খুলেছেন। যে পেজ থেকে ওনার নামে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা হচ্ছে।’

প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। জানানো হয়, ‘এ বিষয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী থানায় জিডি করেছেন। গণস্বাস্থ্য কেন্দ্র ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি, পেজটি ভিজিট করে ‘ফেইক’ হিসেবে রিপোর্ট করুন।’ এ দিকে ডা. জাফরুল্লাহ সর্বশষ শারীরিক অবস্থা সম্পর্কে বৃহস্পতিবার বিকেলে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের মারাত্মক নিউমোনিয়া ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং অক্সিজেন গ্রহণের পরিমাণ কমে আসছে। তাকে নিয়মিত ডায়ালাইসিস, পরিমিত এন্টিবায়োটিক ও বিশেষায়িত ফিজিওথেরাপি দেয়া হচ্ছে। তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘ভুয়া’ ফেইসবুক পেজে বিভ্রান্তিকর তথ্য শেয়ার থানায় ডা. জাফরুল্লাহ’র জিডি

আপডেট সময় : ০৯:১৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০