ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০ ১৯৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সংস্পর্শে আসা তিন জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তারা হলেন- মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা খলিলুর রহমান সোহাগ, জেলার মহিলা আওয়ামী লীগ নেত্রী এমে চিং মার্মা ও গৃহপরিচারক থোয়াইংচ প্রু।

সোমবার (০৮ জুন) এই তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. অংসুই প্রু।

তিনি জানান, মন্ত্রীর সংস্পর্শে আসা তিন জনের নমুনা গত বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। আজ সোমবার আসা রিপোর্টে এই তিন জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। তাদের আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা খলিলুর রহমান বলেন, আমি করোনায় আক্রান্ত। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছি।

অন্যদিকে পার্বত্য মন্ত্রীর সংস্পর্শে থাকায় মন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরীকে নমুনা পরীক্ষার জন্য বলেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

প্রসঙ্গত, গতকাল রোববার সামরিক হেলিকপ্টারযোগে বান্দরবান সেনা জোন থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত

আপডেট সময় : ০২:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০