ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নারী কোটায় নিয়োগ পাবেন ১২০০ শিক্ষক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯ ২৭২ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্কঃ দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ-মাদরাসা-কারিগরি) নারী কোটায় প্রায় ১ হাজার ২০০ শিক্ষক নিয়োগ দেয়া হবে। আগামী ২ মাসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয় হয়েছে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে।

প্রথম পর্যায়ে কেবল সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হবে। পর্যায়ক্রমে বিশেষায়িতগুলোতেও নিয়োগ কার্যকর করা হবে।

জানা গেছে, এমপিওভুক্তি নীতিমালা অনুযায়ী সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একজন করে শারীরিক শিক্ষা, সঙ্গীত শিক্ষা বিষয়ের পদ সৃষ্টি করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই দুই বিষয়ের শিক্ষক নিয়োগ দিতে বলা হয়েছে।

এ পদগুলো নারী শিক্ষকদের জন্য সংরক্ষিত করা হয়েছে। প্রথম পর্যায়ে এনটিআরসিএ প্রায় ১ হাজার ২০০ জনকে এ দুই বিষয়ে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সারাদেশে ৩৯ হাজার ৫৩৫ জন শিক্ষক নিয়োগ কার্যক্রম আগামী ৭ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে। এরপর বিশেষ কোটায় (নারী) শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।

তারা জনান, ৩৯ হাজার ৫৩৫ পদের জন্য প্রায় ২৬ লাখ আবেদন এলেও প্রায় ৫ হাজার পদে আবেদন আসেনি। এ কারণে এসব পদ শুন্য রয়ে গেছে। তাই আগামী ২ মাসের মধ্যে এই ৫ হাজার ও নারী কোটায় প্রায় ১ হাজার ২০০ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তারা আরও বলেন, যদি শুধু নারী কোটায় পদ পূরণ না হয় তবে, সেসব পদে পুরুষ শিক্ষক নিয়োগ দিয়ে পদ পূরণ করা হবে। এ কার্যক্রম শেষে আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসে আরও প্রায় ৬০ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।

জানতে চাইলে এনটিআরসিএ’র চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, এমপিও নীতিমালা অনুযায়ী মহিলা কোটায় শিক্ষক নিয়োগ দেয়া হবে। আগামী দুই মাসের মধ্যে এ কার্যক্রম শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নারী কোটায় নিয়োগ পাবেন ১২০০ শিক্ষক

আপডেট সময় : ০৭:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯