ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৮২.৮৭ শতাংশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০ ২৬২ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট;  সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারাদেশে পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। গত বছরের তুলনায় এ হার সামান্য বেশি। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে তিনি শিক্ষা মন্ত্রণালয় থেকে ফেসবুক লাইভে ফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে মাদরাসা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৫১ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৭২ দশমিক ৭০ শতাংশ।

এদিকে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের বিভাগভিত্তিক ফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাস করেছে সবচেয়ে বেশি ৯৪ দশমিক ৫৪ শতাংশ। এছাড়া মানবিকে ৭৬ দশমিক ৩৯ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের পাসের হার ৮৪ দশমিক ৮০ শতাংশ।

এ বছর দেশের বাইরের ৯টি কেন্দ্রে ৩৩৬ পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৩১৮ জন। পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ।

অপরদিকে পাসের হারে এগিয়ে আছে যশোর বোর্ড। যশোর বোর্ডে পাসের হার ৮৭.৩১, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.১০। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩। কুমিল্লা ৮৫.২২, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৮০.৩১, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন। বরিশাল বোর্ড পাশের হার ৭৯.৭০, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩। সিলেট বোর্ড পাশের হার ৭৮.৭৯ , জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৩ জন। দিনাজপুর বোর্ডে বোর্ড পাশের হার ৮২.৭৩ , জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন। চট্টগ্রাম বোর্ডে বোর্ড পাশের হার ৮৪.৭৫, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ জন।
এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে গিয়ে ফল জানার সুযোগ নেই। তাই এসএমএসের মাধ্যমে এসএসসির ফল প্রকাশ করছে শিক্ষাবোর্ড। ফল পেতে SSC স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস, রোল নম্বর স্পেস, পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৮২.৮৭ শতাংশ

আপডেট সময় : ১২:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০