ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আজ এসএসসির ফল প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০ ২৩৮ বার পড়া হয়েছে

সকালের সংবাদ:

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময় পূর্ব নির্ধারিত সময় থেকে ১ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। রোববার দুপুর ১২টার পরিবর্তে সকাল ১১টায় এ ফল প্রকাশ করা হবে।

সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ১ ঘণ্টা পর ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। যদিও আগে এই সময় দুপুর ১২টায় নির্ধারিত ছিল।

শনিবার বিকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

ওই সময় জনসংযোগ কর্মকর্তা জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। তবে শিক্ষামন্ত্রীর ফেসবুক লাইভের সময় ১২টায় নির্ধারিত থাকলেও তা এক ঘণ্টা এগিয়ে ১১টায় করা হয়েছে।

এদিকে শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল সংক্রান্ত সব তথ্য-উপাত্ত ই-মেইলে গণমাধ্যমে পাঠানো হবে। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যামেরায় রেকর্ড করা শিক্ষামন্ত্রীর বক্তব্যের ভিডিও ফুটেজ বিভিন্ন টেলিভিশন স্টেশনে পাঠানো হবে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের শিক্ষামন্ত্রীর ব্রিফিংয়ে না যেতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আজ এসএসসির ফল প্রকাশ

আপডেট সময় : ০৮:৫০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০