ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নতুন করে পাঁচ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০ ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সরকার নতুন করে পাঁচ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগির এই টেকনোলজিস্টদের নিয়োগ দেয়া হবে। বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১৭ মে) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে করোনার চিকিৎসায় ২ হাজার বেডের অস্থায়ী হাসপাতাল কেন্দ্র উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকবিলায় আমরা মাত্র ১০ দিনের মধ্যে ২ হাজার চিকিৎসক এবং ৫ হাজার নার্স নিয়োগ দিতে সক্ষম হয়েছি। এখন পাঁচ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেবো দ্রুত সময়ের মাঝে।

তিনি আরও বলেন, করোনার চিকিৎসার জন্য বসুন্ধার এই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোভিড হাসপাতাল। মাত্র ২০ দিনের মধ্যে এই হাসপাতালটি সরকার প্রস্তুত করতে সক্ষম হয়েছে। এই হাসপাতালে অত্যাধুনিক মোট ২০১৩টি আইসোলেটেড শয্যা আছে, যার মাঝে ৭১টির সাথে অক্সিজেন সিলিন্ডার যুক্ত করা আছে। এছাড়া আরও ৪০০টি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার রয়েছে এই হাসপাতালে। এছাড়া রয়েছে আইসিইউ ব্যবস্থা। সব মিলিয়ে হাসপাতালটি উন্নত যেকোনও দেশের কোভিড অস্থায়ী হাসপাতালের থেকে কোনো অংশেই পিছিয়ে নেই।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস চিকিৎসায় দেশে এখন প্লাজমা থেরাপির কাজ চলছে। পাশাপাশি আমেরিকার উৎপাদিত ওষুধ রেমডেসিভির এখন দেশেই তৈরি হচ্ছে যা সরকারের কাছে ওষুধ মজুদ করা হচ্ছে।

লকডাউন শিথিল প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় সরকার প্রথম থেকেই সুদুরপ্রসারি পরিকল্পনা হাতে নেয়। সে পরিকল্পনা মোতাবেক যখন লকডাউন জরুরি ছিল তখনই লকডাউন করা হয়েছে, আবার যখন শিথিল করা প্রয়োজন হয়েছে তখন শিথিল করা হয়েছে। সবদিক বিবেচনা করে সরকার যা করছে তা ভেবেচিন্তেই করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নতুন করে পাঁচ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:৪৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০