ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

দেশে করোনায় আক্রান্ত ২০ হাজার ছাড়িয়ে, নতুন  ১২০২ ও মৃত্যু ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০ ২৪১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ  দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫ জন। এখন পর্যন্ত দেশে করোনায় দেশে মারা গেছেন ২৯৮ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮২ জন।

আজ শুক্রবার (১৫ মে)দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে ৪১টি ল্যাবে আগের কিছু নমুনাসহ ৯ হাজার ৫৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৮ হাজার ৫৮২টি। এছাড়া এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৫১২টি।

এদিকে বিশ্বব্যাপী আজ শুক্রবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৫ লাখ ১৫ হাজার ১১ জন। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ২ হাজারের বেশি মানুষের। তবে এই সময় সুস্থ হয়েছেন ১ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দেশে করোনায় আক্রান্ত ২০ হাজার ছাড়িয়ে, নতুন  ১২০২ ও মৃত্যু ১৫

আপডেট সময় : ০২:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০