ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দুই কোটি মানুষকে সহায়তা করে নতুন রেকর্ড শেখ হাসিনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ২৩২ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট; ৫০ লাখ পরিবারের আনুমানিক দুই কোটি নাগরিককে আর্থিক সহায়তার মাধ্যমে নতুন রেকর্ড তৈরি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা পাচ্ছে করোনাভাইরাসের কারণে সারাদেশের ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবার।

স্বাধীনতা-পরবর্তীকালে ও বর্তমান বিশ্বে এটি রেকর্ড।

বৃহস্পতিবার (১৪ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন তার কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।

ড. আহমদ কায়কাউস বলেন, আজকে যে মানবিক সহায়তা কর্মসূচি আপনি (শেখ হাসিনা) উদ্বোধন করতে যাচ্ছেন আমরা খোঁজ নিয়ে দেখেছি, পৃথিবীর ইতিহাসে এটি বিরল যে, একসঙ্গে এতগুলো মানুষ মানবিক সহায়তা পাওয়া‌। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর বাংলাদেশে আপনিই প্রথম এতসংখ্যক মানুষকে একসঙ্গে মানবিক সহায়তা প্রদান করছেন।

ভিডিওচিত্র থেকে পাওয়া তথ্যানুযায়ী, প্রতি পরিবারে ধরা হয়েছে চারজন সদস্য। সেই হিসেবে এই নগদ সহায়তায় উপকারভোগী হবে প্রায় দুই কোটি মানুষ। এজন্য বরাদ্দ দেয়া হয়েছে এক হাজার ২৫০ কোটি টাকা। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন চেয়ারম্যান, গ্রামের মেম্বার, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি এই তালিকা তৈরি করেছেন।

ভাতা পাওয়ার তালিকায় আছেন রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণশ্রমিক, কৃষিশ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোল্ট্রি খামারের শ্রমিক, বাস-ট্রাকের পরিবহন শ্রমিক ও হকারসহ নিম্নআয়ের নানা পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুই কোটি মানুষকে সহায়তা করে নতুন রেকর্ড শেখ হাসিনার

আপডেট সময় : ১২:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০