ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রাজধানীসহ সারা দেশে দোকানপাট-শপিংমলে চলছে কেনাবেচা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০ ১৯৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

রাজধানীসহ সারা দেশে সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে শপিংমল ও দোকানপাট। তবে বেশিরভাগ শপিংমল ও দোকানপাট বন্ধ থাকছে।

তবে যেসব এলাকায় দোকানপাট খুলেছে, সেসব এলাকায় কেনাকাটার হিড়িক দেখা গেছে। স্বাস্থ্যবিধি না মানার পাশাপাশি মানা হচ্ছে না সামাজিক দূরত্বও। অনেক জায়গায় নামমাত্র স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। এছাড়া শর্ত সাপেক্ষে খুলে দেয়া হয়েছে আড়ংয়ের ১৪টি আউটলেট।

এদিকে, সারা দেশে দোকানপাট খোলার পর বিভিন্ন মার্কেট ও রাস্তায় ব্যাপক ভিড় দেখা গেছে। স্বাস্থ্যবিধি মেনে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা থাকলেও, বেশিরভাগই ক্ষেত্রেই তা মানা হচ্ছে না।

এমনিতেই করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে উত্তরের জেলা রংপুরে। এরমধ্যে বিপনী বিতান খোলায় বেড়েছে শঙ্কা। ছালেক মার্কেট ছাড়াও নগরীর জেলা পরিষদ সুপার মার্কেট, জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সসহ বিভিন্ন বিপনী বিতানে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি না মেনে চলছে কেনাকাটা। নিশ্চিত ঝুঁকি জেনেও ক্রেতা-বিক্রেতা কেউই মানছেন না নির্দেশনা।

নিয়ম না মানলে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার কথা জানায় দোকান মালিক সমিতি। আর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে টাক্সফোর্স গঠনের কথা জানান জেলা প্রশাসক আসিব আহসান।

লালমনিরহাটের বিপণিবিতানগুলোতেও কেউ মানছেন না কোনও স্বাস্থ্যবিধি। অন্যান্য বছর ঈদ বাজারে নিম্ন আয়ের মানুষের ভিড় থাকলেও, এবার তাদের উপস্থিতি নেই।

সকাল থেকেই মেহেরপুরের হোটেল বাজার, বড় বাজার, গাংনী শহরসহ জেলার বিভিন্ন মার্কেটে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা যায়। এসব জায়গায় মানা হচ্ছে না কোন স্বাস্থ্যবিধি। অনেক জায়গায় সড়কে দেখা যায় যানজট।

জুয়েলারি দোকান ছাড়া শর্তসাপেক্ষে নাটোরে প্রায় সব ধরনের দোকানপাট খুলেছে। সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা-বেচায় সরকারি নির্দেশনা থাকলেও, অনেকেই তা মানছেন না।

এদিকে, কোনও কোনও জেলার ব্যবসায়ীরা সচেতন হয়ে দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানীসহ সারা দেশে দোকানপাট-শপিংমলে চলছে কেনাবেচা

আপডেট সময় : ০৪:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০