ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

করোনা : বাংলাদেশের পাশে থাকবে ইইউ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:১২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে থাকার আশ্বাস দিয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক বলেছেন, বাংলাদেশে এই সময়ে তিনটি বিষয়ে প্রাধান্য দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

শনিবার ইউরোপীয় ডে উপলক্ষে এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে এই সময়ে তিনটি বিষয়ে প্রাধান্য দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আমরা মানবিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্য খাতে সমস্যা নিরসনে জোর দিচ্ছি। দ্বিতীয়ত স্বাস্থ্য, স্যানিটেশন ও পানি সুবিধা নিশ্চিতে কাজ করছি। তৃতীয়ত আমরা মহামারির গবেষণা খাতকে শক্তিশালী করতে জোর দিচ্ছি।’

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে কাজ করছেন জানিয়ে বার্তায় রেন্সজে তেরিংক বলেন, ‘আমি তিন বছর ধরে বাংলাদেশে দায়িত্ব পালন করছি। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের। বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আমরা আরও আশাবাদী।’

বাংলাদেশের তৈরি পোশাক খাত করোনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের তৈরি পোশাক শিল্প দীর্ঘদিন ধরে ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছে। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ‘কোভিড-১৯ এর কারণে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানা বন্ধ রয়েছে, উৎপাদন ব্যাহত হচ্ছে। হাসপাতালে সংখ্যাধিকেরও বেশি ভিড়। এই অবস্থায় আমরা বলতে চাই, এই মহামারির সময়ে বাংলাদেশের পাশে থাকবে ইইউ।’

ভিডিও বার্তায় রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধাও জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা : বাংলাদেশের পাশে থাকবে ইইউ

আপডেট সময় : ০৭:১০:১২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০