ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘করোনায় মরবো না, মরবো ভাতের অভাবে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

পরিবহন চালুর দাবিতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টা থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তারা পরিবহন চালুর দাবি জানান।

আন্দোলনরত শ্রমিক আরিফ হোসেন বলেন, ‘আমরা করোনাতে মরবো না। মরবো ভাতের অভাবে। কারণ ঘরে চাল নেই। গাড়ি বন্ধ, পরিবার নিয়ে এভাবে কয়দিন থাকা যায়?’

আরেক শ্রমিক মো. সমীর বলেন, ‘গত দেড় মাস কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। পরিবহন চালাতে না পারায় কোনও বেতন ভাতা পাচ্ছি না। মালিকরাও আমাদের পাশে নেই। সরকারের ত্রাণসামগ্রীও আমরা পরিবহন শ্রমিকরা পাচ্ছি না। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছি। সরকার যখন সবকিছুতে স্বাস্থ্যবিধির শর্ত দিয়ে খুলে দিচ্ছে তাহলে পরিবহনও খুলে দিতে পারে।’

আন্দোলনরত শ্রমিকদের দাবি, করোনা পরিস্থিতিতে অনেক কিছু শিথিল করে দেওয়া হয়েছে। অফিস আদালত, দোকানপাট, পোশাক কারখানাসহ অনেক কিছু খুলে দেওয়া হয়েছে। কিন্তু পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হলেও তাদের কোনও সহায়তা দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, ‘পরিবহন মালিকরা শ্রমিকদের কোনও খোঁজ খবর নিচ্ছেন না। এর প্রতিবাদে তারা সড়কে অবস্থান নিয়েছিলেন। আধা ঘণ্টার মতো থাকার পর তারা চলে গেছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘করোনায় মরবো না, মরবো ভাতের অভাবে’

আপডেট সময় : ০৫:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০