ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে তৈরি করোনার ওষুধ, দাম ৬ হাজার টাকা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০ ১৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 
এবার করোনা প্রতিরোধের ওষুধ রেমডিসিভির বানাচ্ছে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক বেক্সিমকো। এ নিয়ে রয়টার্সের সূত্রে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বেক্সিমকোকে বাংলাদেশের সর্ববৃহৎ ওষুধ কোম্পানি হিসেবে উল্লেখ করে বলা হয়, এ মাসেই করোনার পরীক্ষামূলক এন্টিভাইরাল ওষুধ রেমডিসিভির উৎপাদনে যাচ্ছে কোম্পানিটি।

মঙ্গলবার (৫ মে) বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন কোম্পানি গিলিড সায়েন্সেস কোম্পানির বানানো এই ওষুধ করোনা পরিস্থিতিতে বেশ সাড়া ফেলে। এ নিয়ে নানা বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন গত সপ্তাহে করোনার ওষুধ হিসেবে রেমডিসিভিরকে অনুমোদন দেয়। রাব্বুর রেজা জানান, তাদের উৎপাদিত রেমডিসিভিরের মূল্য হতে পারে এক ছোট শিশি ৫ হাজার থেকে ৬ হাজার টাকা। করোনায় আক্রান্ত একজন রোগীর চিকিৎসায় ৫ থেকে ১১ শিশি রেমডিসিভির লাগতে পারে।

তিনি বলেন, আমাদের স্টাডি শেষ হলে বুঝতে পারব একজন রোগীর জন্য ঠিক কতটুকু ওষুধ প্রয়োজন হবে। বেক্সিমকোর এই কর্মকর্তা আশা করেন, ওষুধটির দাম আরও কমিয়ে আনতে বাংলাদেশ সরকারকে তারা পাশে পাবেন। এই মাসে উৎপাদন শুরু হওয়া ওষুধগুলো প্রাথমিকভাবে দেশীয় চাহিদা মেটানোর জন্য ছাড়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাংলাদেশে তৈরি করোনার ওষুধ, দাম ৬ হাজার টাকা 

আপডেট সময় : ১০:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০