ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রাজধানীতে বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০ ১৯০ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট |

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। আফকো আবেদীন নামে পোশাক কারখানার কর্মীদের অবরোধের কারণে বন্ধ রয়েছে জরুরি সেবার যান চলাচল।

সোমবার বেলা ১১টার দিকে বেতন-ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেয়ার দাবিতে তারা রাস্তায় নামেন।
বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন বলেন, করোনায় সাধারণ ছুটি ঘোষণার পর অন্যান্য কারখানার মতো এই প্রতিষ্ঠানটিও বন্ধ হয়ে যায়। কিন্তু অন্য কারখানা খুলতে শুরু করলেও আফকো আবেদীন এখনও খোলেনি। গতকালও এসব নিয়ে বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর এবং কারখানার মালিকপক্ষ বৈঠক করে। কিন্তু সমাধান হয়নি।
তিনি আরও জানান, ১৮০ জন শ্রমিকের বকেয়া বেতন-ভাতার দাবিতে তারা আন্দোলন করছেন। সেইসঙ্গে কারখানা খুলে দেয়ার দাবি করছেন। বিজিএমইএ আজকের বিষয়টিও জানে। বনানী থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলেই আছে।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানীতে বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ

আপডেট সময় : ০৪:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০