ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী লকডাউনের মাঝেও সড়ক দুর্ঘটনায় নিহত ২১১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০ ২৩৩ বার পড়া হয়েছে

লকডাউনের মাঝেও সড়ক দুর্ঘটনায় নিহত ২১১

অনলাইন রিপোর্ট | 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের সাধারণ ছুটির সাথে দেশব্যাপী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। কিন্তু এর মাঝেও বন্ধ নেই সড়ক দুর্ঘটনা।

সরকার ঘোষিত সাধারণ ছুটি বা লকডাউনের এই একমাসে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ২১১ জন নিহত এবং ২২৭ জন আহত হয়েছেন।
আজ রোববার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংগঠনটির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদন মতে গত এক মাসে নৌ-পথে দুর্ঘটনায় ৮ জন নিহত এবং দুজন করে আহত এবং নিখোঁজ হয়েছেন।

এছাড়া তাদের পরিসংখ্যানে দেখা যায়, এই সময় দেশে সর্বোচ্চ ৯৭টি দুর্ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যান, ৬৩টি মোটরসাইকেলে, ২৯টি ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ২৮টি নসিমন ও করিমন, ২২টি সিএনজিচালিত অটোরিকশা, ১৭টি প্রাইভেট কার ও একটি বাস দুর্ঘটনায় পড়ে।
দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রকাশ করা হয় বলে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানে হয়, এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ২৩ এপ্রিল। ওই দিনে ১৩টি সড়ক দুর্ঘটনায় মোট ১৪জন নিহত হন। অন্যদিকে, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ৯ এপ্রিল। এ দিন একটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দেশব্যাপী লকডাউনের মাঝেও সড়ক দুর্ঘটনায় নিহত ২১১

আপডেট সময় : ০৯:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০