ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বাধ্য না হলে প্রবাসীদের দেশে না ফিরতে অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ ১৮১ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট |

করোনা মহামারীর এই সময়কালে কোনো প্রবাসীকে দেশে না ফেরার অনুরোধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বাধ্য না হলে এই মুহূর্তে দেশে ফিরবেন না।

বুধবার (২৯ এপ্রিল) সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের জন্য গঠিত ‘প্রবাস বন্ধু কল সেন্টার’র উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এসব কথা বলেন। প্রবাসীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপদকালীন সময় পার হলে তাদের জন্য ভালো সময় আসবে। প্রবাসীদের কেউ যেন না খেয়ে থাকে সে জন্য সরকার খাদ্য সহায়তা দিচ্ছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংযুক্ত হয়ে ড. মোমেন বলেন, প্রবাসীরা বাংলাদেশের সম্পদ। তাদের সহযোগিতার জন্য বাংলাদেশের সব বৈদেশিক দূতাবাসকে নির্দেশ দেয়া হয়েছে। করোনাভাইরাস থেকে নিজেদের মুক্ত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সৌদি আরবে ২২ লাখ প্রবাসী বাংলাদেশি বাসায় বসে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। অন্যান্য দেশের মধ্যে যেখানে অধিকসংখ্যক প্রবাসী আছে সেখানেও এ সেবা চালুর জন্য বাংলাদেশের বৈদেশিক মিশন প্রধানদের অনুরোধ করেন।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মন্ত্রী।

তিনি বলেন, নিউইয়র্ক, লন্ডনসহ কয়েকটি দেশে এ সেবা চালু আছে। এ মহামারিতে প্রবাসীদের সেবাটি গ্রহণের অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।
এটুআই এবং আইসিটি বিভাগের সহযোগিতায় এ কল সেন্টারটি চালু করা হলো। এ কল সেন্টারের মাধ্যমে প্রবাসী ডাক্তাররা সেখানে বাংলাদেশিদের টেলিফোনে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাধ্য না হলে প্রবাসীদের দেশে না ফিরতে অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ০৯:১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০