ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

করোনা পরীক্ষা ও চিকিৎসা করবে ৪ বেসরকারি হাসপাতাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ ১৬৬ বার পড়া হয়েছে

সকালের সংবাদ; মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষার সংখ্যা বাড়ানোর লক্ষে দেশে প্রথমবারের মতো ৪টি বেসরকারি হাসপাতালকে করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসার অনুমতি দিয়েছে সরকার।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

যে চারটি হাসপাতাল অনুমতি পেয়েছে, সেগুলো হল- ঢাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো), স্কয়ার হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল এবং ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

এর মধ্যে শুধু নিজেদের ভর্তি রোগীদের করোনা আছে কিনা- সেজন্য নমুনা পরীক্ষা করবে ঢাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো), স্কয়ার হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল। আর নিজেদের রোগী ছাড়াও বাইরের রোগীদের নমুনাও পরীক্ষা করতে পারবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা তিনটি হাসপাতালকে বাইরের রোগীর নমুনা পরীক্ষার অনুমতি না দেয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, অনেক ক্ষেত্রে ফলোআপে সমস্যা হতে পারে, সে কারণে তাদের এখনো বাইরের রোগীদের নমুনা পরীক্ষার অনুমতি দেয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা পরীক্ষা ও চিকিৎসা করবে ৪ বেসরকারি হাসপাতাল

আপডেট সময় : ০৬:২৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০