ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

৩০০ টাকার জিরা ৪২০ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ১৯৩ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি, 

রাজবাড়ীতে প্রতি কেজি জিরা পাইকারি দামের চেয়ে বেশি দামে বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর বড় বাজারে অভিযান চালিয়ে ওই তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। রমজান ও করোনা পুঁজি করে রাজবাড়ীতে পেঁয়াজ, রসুন, আদা ও জিরাসহ সব মসলার দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে শহরের বড় বাজারে অভিযান চালানো হয়। এ সময় ৩১৩ টাকা কেজির পাইকারি জিরা ৪২০ টাকা বিক্রি করায় শহরের বড় বাজারের মেসার্স সাগর ট্রেডার্সকে ৪০ হাজার, মেসার্স লোকনাথ ভাণ্ডারকে পাঁচ হাজার ও মেসার্স সুরেন্দ্র নাথ সাহা ভাণ্ডারকে পাঁচ হাজারসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, অভিযানে সহযোগিতা করেছেন সিভিল সার্জন অফিসের স্যানিটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিকসহ জেলা পুলিশের সদস্যরা। রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৩০০ টাকার জিরা ৪২০ টাকা

আপডেট সময় : ০৯:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০