ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

করোনা মোকাবিলায় শেখ হাসিনার প্রশংসা করে ফোর্বস’র প্রতিবেদন প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ২০৯ বার পড়া হয়েছে

করোনা মোকাবিলায় শেখ হাসিনার প্রশংসা করে ফোর্বস’র প্রতিবেদন প্রকাশ

অনলাইন রিপোর্ট | 

করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া নানা পদক্ষেপের প্রশংসা করে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্ব দেয়া ১৬ কোটিরও বেশি মানুষের দেশ বাংলাদেশ বিভিন্ন সংকট মোকাবিলার ক্ষেত্রে এক পরিচিত নাম। ভাইরাসটি মোকাবিলায় তড়িৎ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তিনি যে ক্ষমতা দেখিয়েছেন তা ‘প্রশংসনীয়’।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে কারোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর পরই ফেব্রুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে শুরু করেন। মার্চের গোড়ার দিকে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর প্রধানমন্ত্রী সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেন এবং কম গুরুত্বপূর্ণ সব ব্যবসায়িক কাজ অনলাইনে করার ওপর জোর দেন।
প্রতিবেদনে আরও বলা হয়, কোভিড-19 মোকাবিলায় শেখ হাসিনা প্রযুক্তির ব্যবহারকে ত্বরান্বিত করেন। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনাভাইরাস শনাক্তকরণ ডিভাইস স্থাপন করে সাড়ে ছয় লাখ লোকের স্ক্রিনিং করার ব্যবস্থা করেন। যার ফলে ৩০ হাজার মানুষকে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এরকম উদাহরণ যুক্তরাজ্যের মতো দেশ এখনও সৃষ্টি করতে পারনি।
এছাড়া প্রতিবেদনে, করোনা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব ও চীনের হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের প্রশংসা করা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিশ্বের আট নারীর অবদান বিশ্বজুড়ে ‘স্বীকৃতি পাওয়ার যোগ্য’উল্লেখ করে প্রতিবেদনটিতে আরও বলা হয় নারীরা এখন বিশ্বজুড়ে ১৮ দেশের সাড়ে ৫৪ কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন। যা বিশ্বের জনসংখ্যার প্রায় ৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা মোকাবিলায় শেখ হাসিনার প্রশংসা করে ফোর্বস’র প্রতিবেদন প্রকাশ

আপডেট সময় : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০